logo
চ্যানেল জৈন্তা নিউজ
বিনোদন ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন WP Import

সিলেট শিক্ষাবোর্ডের ‘আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা’র সমাপনি কাল

WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন বিনোদন
WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৯ অপরাহ্ন
সিলেট শিক্ষাবোর্ডের ‘আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা’র সমাপনি কাল
সিলেট শিক্ষাবোর্ডের ‘আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা’র সমাপনি কাল

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫’-এর চূড়ান্ত পর্বের খেলা এবং সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান আগামীকাল ১৪ ডিসেম্বর, রবিবার বিকেল ৪টায় সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক জনাব মো. সারওয়ার আলম ও সিলেট শিক্ষা বোর্ডের সচির প্রফেসর চৌধুরী মামুন আকবর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী।

সমাপনি দিনে সকাল ১০টায় ফুটবল ও ব্যাডমিন্টন খেলার সেমিফাইনাল এবং বিকেল ২টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। – বিজ্ঞপ্তি

চ্যানেল জৈন্তা নিউজ · https://mail.channeljaintanews24.com/top-news/9480
Page of