logo
চ্যানেল জৈন্তা নিউজ
অনলাইন ডেস্ক ০৭ এপ্রিল ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গভীর রাতে ডিবির অভিযানে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ এপ্রিল ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন অনলাইন ডেস্ক
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ এপ্রিল ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন
গভীর রাতে ডিবির অভিযানে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ সড়কে অবস্থিত তার নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা শিরীন শারমিন চৌধুরীকে অবশেষে আইনের আওতায় আনা হয়েছে।


গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা আলোচনার সৃষ্টি হয়।


ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে টানা এক দশকেরও বেশি সময় তিনি এ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে তিনি আবারও স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।


উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। এরপর দীর্ঘ সময় তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://mail.channeljaintanews24.com/top-news/14577
Page of