Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
mail.channeljaintanews24.com
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | ১২:২৭ অপরাহ্ন
channeljaintanews24@gmail.com

ছাতকে প্রাথমিক বৃত্তিতে সেরা বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ট্যালেন্টপুলে ১৬

চ্যানেল জৈন্তা নিউজ
🕒 মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | ১২:২৭ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা বোর্ড প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের ছাতক উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে মোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ২ জন শিক্ষার্থী।


ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলো— আবু সাদমান সাকিন, দেবাশীষ তরপদার অঙ্কুশ, মোহাম্মদ আলিফ, সুরেশ সিংহ, মো. আব্দুস সামি সাফি, ঋষভ কুমার ভূইয়া, সুলেমান উদ্দিন, প্রাঙ্গনা তালুকদার, বুশরা হাসান মাইশা, আবিদা জান্নাত মাইসা, অংকিতা দেবী, শ্রেয়া চক্রবর্তী, জেমিমা আহমদ বুশরা, প্রকৃতি আচার্য্য, অনন্যা গোস্বামী এবং দীপিকা তালুকদার দিয়া।


অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে মোছা. জান্নাতুল ফেরদৌস ফারিহা ও রাই দাস।


প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের এই অর্জন ছাতক উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে একটি গৌরবজনক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ছবি
mail.channeljaintanews24.com
logo
ভিজিট করুন
১৪.০৭.২০২৬
© চ্যানেল জৈন্তা নিউজ — সর্বস্বত্ব সংরক্ষিত
mail.channeljaintanews24.com