Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
১৪ জুলাই ২০২৬ · ১২:২৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ২

চ্যানেল জৈন্তা নিউজ
ছবি

প্রতিনিধি: মো. রুবেল আহমদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর প্রায় ১২টার দিকে সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চাঁন মিয়া ও সাব-ইন্সপেক্টর উত্তম রায়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে এএসআই রতন চন্দ্র গোস্বামীসহ সিপাই রাশিদ আলী, মোজাম্মেল হক, বিমান তালুকদার, দুলাল আহমেদ, বিখেন চন্দ্র দাস এবং গাড়িচালক মো. তারিকুল ইসলাম সমন্বয়ে গঠিত রেইডিং টিম অংশ নেয়।

অভিযানে উত্তর কলাবাড়ি গ্রামের রফিক আহমদের ছেলে আবুল হোসেন (৪৪)-কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই অভিযানে টুকেরগাঁও গ্রামের মৃত তেরাব আলীর ছেলে আব্দুল হাসিম (৪৫)-কে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক দুজনের কাছ থেকে মোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটক আব্দুল হাসিমের বিরুদ্ধে সম্প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের হয়েছে।

© চ্যানেল জৈন্তা নিউজ
mail.channeljaintanews24.com